Home Politics ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, দেহে একাধিক ক্ষতচিহ্ন

ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, দেহে একাধিক ক্ষতচিহ্ন

0

ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, দেহে একাধিক ক্ষতচিহ্ন

#bejnews#Nandigram#voterdeath#AssemblyElection2026#PurbaMedinipur#WestBengalElection Bej News Bej Digital

ভোট দিতে এসে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামে। মৃতের নাম সন্তোষ কামিলা। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরের একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তোষ কামিলা ওড়িশার একটি নির্মাণ সংস্থায় ঝালাইয়ের কাজ করতেন। ভোট দেওয়ার জন্য তিনি সম্প্রতি নিজের গ্রামে ফিরে আসেন। কিন্তু গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ পরিবারের।

স্থানীয়দের নজরে আসতেই পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করছে। তাঁদের অভিযোগ, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, ঘটনার পেছনে অন্য কারণ থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই মৃত্যু হল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Translate »
Exit mobile version