কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে মামলায় সুপ্রিম কোর্টে জোড় ধাক্কা খেল তৃণমূল
#bejnews#AssemblyElection2026#SupremeCourt#WestBengalElection#TMC#BreakingNews Bej News Bej Digital
কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টে মামলা খারিজ হওয়ার পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা।
শনিবার সকালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকাকেই বহাল রাখে দেশের শীর্ষ আদালত। ফলে ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ সংক্রান্ত কমিশনের সিদ্ধান্তই কার্যকর থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।










