HomePoliticsশনিবার ডায়মন্ড হারবারের ৪টি বুথে ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে চলছে পুনর্নির্বাচন,...

শনিবার ডায়মন্ড হারবারের ৪টি বুথে ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে চলছে পুনর্নির্বাচন, ভোটারদের দুই আঙুলে কালি

শনিবার ডায়মন্ড হারবারের ৪টি বুথে ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে চলছে পুনর্নির্বাচন, ভোটারদের দুই আঙুলে কালি

#bejnews#AssemblyElection2026#RePoll#diamondharbor#MagrahatPaschim#south24news Bej News Bej Digital

নির্বাচন কমিশনের নির্দেশে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১১টি বুথে শনিবার পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ।

দ্বিতীয় দফার মতোই এদিনও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। প্রতিটি বুথের বাইরে ১০০ মিটার দূরত্বে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা রয়েছে, যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

এদিনের ভোটে একটি ব্যতিক্রমী দৃশ্যও চোখে পড়েছে—অনেক ভোটারের দুই আঙুলেই কালির ছাপ। আগের ভোটে এক আঙুলে কালি লাগানো হয়েছিল, আর পুনর্নির্বাচনে দেওয়া হচ্ছে অন্য আঙুলে কালি, যা এই ভোটপর্বকে আলাদা মাত্রা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments